Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, দোয়ারাবাজারে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ১১ জুন, ২০২০

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনী প্রধানদের নিয়ে কুরুচিপূর্ণ, অশ্লীল ছবি শেয়ার ও রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে একজনকে আটক করেছে র‌্যাব-৯।

বুধবার (১০ জুন) রাত ১০টার দিকে টেংরাটিলা বাজার এলাকায় তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত মো. আক্তার মিয়া (২৬) সুনামগঞ্জের দোয়ারাবাজারের আজবপুর (টেংরাটিলা) গ্রামের প্রয়াত সুরুজ আলীর ছেলে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের পূর্বক সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় হস্তান্তর করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.