মাধবপুর প্রতিনিধি | ১১ জুন, ২০২০
হবিগঞ্জ মাধবপুর থানার ৮ পুলিশের করোনা পজিটিভ এসেছে। এর আগে গত ৩ জুন মাধবপুর পৌরসভার কাটিয়ারা পাড়ার গীতা রায় (৬৫) নামে এক স্বাস্থ্যকর্মী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর শনাক্ত হয়েছেন তিনি করোনা আক্রান্ত ছিলেন।
বৃহস্পতিবার (১১ জুন) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক আল মামুন এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, মাধবপুর থানার বেশ কয়েকজন পুলিশ সদস্যের করোনা উপসর্গ দেখা দেওয়ায় তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে বৃহস্পতিবার সকালে ঢাকা আইইডিসিআরে ৮ জন পুলিশ সদস্যের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে মাধবপুরে করোনা রোগীর সংখ্যা ১৭ জন।
তিনি আরও জানান, গত ৩ জুন কাটিয়ারা গ্রামে উপসর্গ নিয়ে গীতা রায় (৬৫) নামে এক স্বাস্থ্যকর্মী মারা গেছেন। তিনিও করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
আক্রান্ত ৮ পুলিশকে আইসোলেশনে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।