গোলাপগঞ্জ প্রতিনিধি | ১১ জুন, ২০২০
সিলেটের গোলাপগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ২৪ জনকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলা পরিষদ সংলগ্ন গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
বিজ্ঞাপন
বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান জানান, স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় সিএনজি চালক, ট্রাক চালক, মোটরসাইকেল আরোহী ও বিভিন্ন শ্রেণির মানুষ মাস্ক না পড়ায় ও অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় ২৪ জনকে (দণ্ডবিধি ১৮৬০ সালের ১৮৮ ধারা মোতাবেক) প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।