Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে শিশুসহ ৫ জনের করোনা শনাক্ত

চুনারুঘাট প্রতিনিধি |  ১১ জুন, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাটে সাড়ে তিন বছরের শিশুসহ নতুন করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চুনারুঘাটে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৯ জন।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ৫ জনের রিপোর্ট পজেটিভ আসে। ২ ও ৩ জুন কোভিড-১৯ নমুনা সংগ্রহ করা হয় ৪৩ জনের। এর মধ্যে ৫ জনের রিপোর্ট পজেটিভ আসে।

উপজেলায় এ পর্যন্ত ১০১৫ জনের নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৯ জনের নমুনা পজেটিভ এসেছে। সুস্থ হয়েছেন ২০ জন। মৃত্যু হয়েছে ১ জনের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.