Sylhet Today 24 PRINT

শামসুদ্দিনে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১১ জুন, ২০২০

সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) পৃথক পৃথক সময়ে তারা মারা যান বলে নিশ্চিত করেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. জন্মেজয় দত্ত।

বিজ্ঞাপন

তিনি বলেন, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজন হচ্ছেন নিলেট শহরতলীর শাহপরান ও খাদিমনগর এলাকার বাসিন্দা।

সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৮৭০ জনের। সিলেট ছাড়া বিভাগের অন্য তিন জেলার মধ্যে সুনামগঞ্জে ৩৯৬, হবিগঞ্জে ২০৮ ও মৌলভীবাজার জেলায় ১৫২ জন রোগী রয়েছেন।

সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩০, হবিগঞ্জে ২, সুনামগঞ্জ ৩ এবং মৌলভীবাজারে ৪ জন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.