Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে সোনালী ব্যাংকের পর পর দুই কর্মকর্তা করোনা পজিটিভ

নবীগঞ্জ প্রতিনিধি |  ১১ জুন, ২০২০

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সদর সোনালী ব্যাংক শাখায় পর পর দুই কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় বর্তমানে ২৭ জনে করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৯ টায় ব্যাংক কর্মকর্তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। নতুন করে করোনা আক্রান্ত রোগী হলেন নবীগঞ্জ সোনালী ব্যাংক শাখার কর্মকর্তা। 

ইতিপূর্বে গত ১০ মে আরেক কর্মকর্তা আক্রান্ত হয়েছিল, তবে তিনি ইতোমধ্যে সুস্থ হয়ে কর্মস্থলে ফিরেছেন।

বিজ্ঞাপন

নবীগঞ্জের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন আক্রান্তদের নিয়ে এখন পর্যন্ত ৩ জন ব্যাংক কর্মকর্তাসহ উপজেলায় মোট ২৭ জন করোনা রোগী শনাক্ত হলো।

আক্রান্ত ব্যাংক কর্মকর্তার বাসা সিলেট হওয়ায় তাকে সিলেট নিজ বাসার আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ৯ দিন পর নমুনা শনাক্ত হওয়ায় সোনালী ব্যাংকের সব কর্মকর্তার কর্মচারীর নমুনা সংগ্রহ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.