Sylhet Today 24 PRINT

সিলেটের দুই হাসপাতালের জন্য সেবিকা ও ওয়ার্ডবয় প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক |  ১১ জুন, ২০২০

সিলেটে করোনা আক্রান্ত রোগীদের ও করোনা সন্দেহভাজন রোগীরে সেবায় সেবিকা (নার্স) ওয়ার্ডবয়সহ স্বেচ্ছাসেবক জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে।

খাদিমনগর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীর সেবা কেন্দ্র/ আইসোলেশন হাসপাতাল স্থানীয় প্রশাসন ও কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে শীঘ্রই চালু করা হবে। এ দুই সেন্টারে সেবামূলক কাজের জন্য স্বেচ্ছাসেবক, সেবিকা ও ওয়ার্ডবয় প্রয়োজন।

হাসপাতাল কর্তৃপক্ষ স্বেচ্ছাসেবী, কর্মরত নার্স ও ওয়ার্ডবয়দের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবেন। স্বেচ্ছাসেবী, নার্স ও ওয়ার্ডবয়দের প্রয়োজনীয় প্রণোদনার ব্যবস্থাও করা হবে।

বিজ্ঞাপন

তাই মানবিক কারণে এই ব্যবস্থাপনায় অংশগ্রহণকারীদের সরকার কর্তৃক সম্মানিত করা হবে। এছাড়া খাওয়া-দাওয়াসহ অন্যান্য সকল সুযোগ সুবিধা দেওয়া হবে।

মানবসেবায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ জুনের মধ্যে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. কাজী মুশফিক আহমদের মোবাইল নং ০১৭৩০-৫৮৫০৩৫, ০১৭৮৯-৪৪৪৯৫৮, ০৮২১-৭১৯৫৯৮, email-sylhetkf2018@gmail.com  এ যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.