দিরাই প্রতিনিধি | ২৮ জানুয়ারী, ২০১৫
২০ দলীয় জোটের ডাকে হরতালের সমর্থনে মিছিল সমাবেশ অনুষ্ঠিত। গতকাল সন্ধ্যা ৬ টায় মিছিলটি দিরাই বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। জোটের সদস্য সচিব ইমরান হোসাইনের পরিচালনয় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান পৌর বিএনপির সভাপতি হাজী আহমদ মিয়া, ২০ দলীয় জোটের আহ্বায়ক আব্দুর রশিদ, যুগ্ম আহ্বায়ক মাওঃ লুৎফুর রহমান, আনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ ।