Sylhet Today 24 PRINT

মাধবপুরে কাভার্ড ভ্যান ও পিকাপভ্যানের সংঘর্ষে আহত ৫

মাধবপুর প্রতিনিধি |  ১২ জুন, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যান ও পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এর মধ্য ৩ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বেলঘর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, বেলঘর নামক স্থানে ঢাকা মুখি কাবার ভ্যানটি নিয়ন্ত্রণ হারালে সিলেটমুখি একটি পিকাপ ভ্যানটির সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে এতে ঘটনা স্থলে ৫ জন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৫ জনের মধ্য ৩ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের জাহির মিয়া (৪৫) ও হান্নান মিয়া (৪৪)। আর সিলেটের জৈন্তাপুরের ইমন মিয়া (২০), আর দক্ষিণ সুরমার মিজানুর রহমান(৩০), ফায়েজ মিয়া (৫০)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.