Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে ইয়াবাসহ আটক ১

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৩ জুন, ২০২০

সিলেটের গোয়াইনঘাট থেকে ৩১৬ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার (১২ জুন) বিকেলে গোয়াইনঘাট থানাধীন কান্দিগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

এ সময় নগদ ১২ হাজার ৮৪০ টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়।

আটককৃত মো. জয়নাল আবেদীন (৪০) সিলেটের গোয়াইনঘাটের নোয়াপাড়া গ্রামের প্রয়াত আব্দুস সালামের ছেলে।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসহ আটককৃতকে মামলা দিয়ে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.