Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে করোনা জয় করলেন ২ চিকিৎসকসহ ৪জন

চুনারুঘাট প্রতিনিধি |  ১৩ জুন, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাট হাসপাতালে দায়িত্ব পালন করতে গিয়ে উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল আহাদ ও ডা. এম এ লতিফ করোনায় আক্রান্ত হন। এছাড়া ডা. এম এ লতিফের স্ত্রী কানিজ ফাতেমা সুমি (২৮) ও তার ছেলে সাজিদুল ইসলাম সোহানও (৮) আক্রান্ত হয়।

তবে তাদের দ্বিতীয় ও তৃতীয় রিপোর্ট নেগেটিভ আসায় শনিবার দুপুরে চুনারুঘাট হাসপাতালের টিএইচও ডাঃ মোজাম্মেল হোসেন ও আরএমও ফাতেমা হক তাদের কে ছাড়পত্র প্রদান করেন।

উল্লেখ্য, গত ২১ মে ডাঃ মোঃ আব্দুর আহাদ ও ডাঃ এম এ লতিফ সহ তার স্ত্রী, সন্তানের করোনা পজিটিভ আসে। ডাঃ আব্দুর আহাদ ও ডাঃ এম এ লতিফ বলেন প্রথমে প্রচন্ড ভীতি কাজ করলেও শেষ পর্যন্ত করোনা তাদের কাছে হার মেনেছে। ডা. এম এ লতিফ স্বপরিবারে চুনারুঘাট হাসপাতাল কোয়াটারে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। এদিকে ডাঃ মোঃ আব্দুর আহাদ তার হবিগঞ্জ শহরের নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। অবশেষে তারা করোনাকে জয় করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.