Sylhet Today 24 PRINT

শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুন, ২০২০

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেয়ার জন্য নির্ধারিত স্থান সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজিটিভ এক রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) রাত আটটায় সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করে হাসপাতালটির ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জন্মেজয় দত্ত বলেন, ‘সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় নগরীর সুবিদবাজারের ৮১ বছর বয়সী এ ব্যক্তি মৃত্যুবরণ করেন।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মারা যাওয়া রোগী গত দুইদিন ধরে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গতকাল তার শারীরিক অবস্থায় অবনতি হলে রাতে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.