Sylhet Today 24 PRINT

নগরীতে ছাদ থেকে লাফ দিয়ে দোকান কর্মচারীর ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জুন, ২০২০

সিলেট নগরীর লালদিঘীরপাড় এলাকায় একটি ভবনের ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে এক যুবক মারা গেছেন। পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাহবুব আলম (২২) কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বাসিন্দা। তিনি লালদিঘীরপাড়ে একটি স্বর্ণের দোকানের কর্মচারী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুব আলম একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা বলেন, মাহবুব আলম আত্মহত্যা করেছেন বলে আমরা ধারণা করছি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.