Sylhet Today 24 PRINT

সিলেটে আরও ৪৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জুন, ২০২০

সিলেট জেলায় আরও ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (১৩ জুন) এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৪৭ জনের করোনা শনাক্ত হয়।

এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় বলেন, শনিবা্র ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের বেশিরভাগ সিলেটের সদর সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

এ নিয়ে জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জন। আর সিলেট বিভাগে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ২৩০৮ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.