Sylhet Today 24 PRINT

আলীনগরের স্বাস্থ্য সহকারীসহ বিয়ানীবাজারে ৮ জনের করোনা শনাক্ত

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১৩ জুন, ২০২০

সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের স্বাস্থ্য সহকারীসহ উপজেলার আটজনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (১৩ জুন) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নতুন আক্রান্ত পাঁচ জন পৌরশহরের কসবা এলাকার বাসিন্দা, এবং একই পরিবারের সদস্য। তারা সবাই করোনায় মারা যাওয়া মজির উদ্দিনের পরিবারের সদস্য।

অপর তিনজনের একজন কোনাগ্রাম এলাকার, একজন খাসা এলাকার, এবং অপরজন আলীনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্য সহকারী শহীদ মিয়া সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.