Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ আরও ৪ জনের করোনা শনাক্ত

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৪ জুন, ২০২০

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মনিসর চোধুরীসহ নতুন আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (১৩ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর ইসলাম শাহিন।

তিনি বলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিএর ল্যাবে ৪ জনের রিপোর্ট পজিটিভ আসলে রাতে আমাদের জানানো হয়।

বিজ্ঞাপন

বাকি আক্রাদের মধ্যে রয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ওয়ার্ড বয়, বুধবারী বাজার ইউনিয়নের একজন বৃদ্ধ এবং সিলেট নয়াসড়ক মীরবক্সটুলা এক মহিলা রয়েছেন যিনি গোলাপগঞ্জ নমুনা দিয়েছিলেন।

এর আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিএর ল্যাবে জমে থাকায় কিছু নমুনা ঢাকায় পাঠালে আজ দুপুরে আরও ৬ জনের রিপোর্ট পজিটিভ আসে।

এদিকে আজকের মোট ১০ জন করোনা রোগীসহ গোলাপগঞ্জে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৪ জনে। এদের মধ্যে ৩৮ জন সুস্থ হয়েছেন ও মারা গেছেন ২ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.