Sylhet Today 24 PRINT

কুদরত উল্লাহ মসজিদের ইমাম জমির উদ্দিন আর নেই

নিজস্ব প্রতিবেদক  |  ১৪ জুন, ২০২০

সিলেট নগরীর বন্দরবাজার এলাকার হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী জমির উদ্দিন আর নেই। শনিবার রাত ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

ক্বারী জমির উদ্দিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন।

রোববার বাদ জোহর কুদরত উল্লাহ জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তিনি প্রায় ৪২ বছর এই মসজিদে ইমামতি করে আসছিলেন।


মাওলানা জমির উদ্দিন দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.