Sylhet Today 24 PRINT

ওসমানী হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া আসামী মাধবপুরে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |  ১২ অক্টোবর, ২০১৫

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যাওয়া নারী নির্যাতন মামলার আসামীকে আবারো গ্রেফতার করেছে পুলিশ। গোপন অভিযান চালিয়ে তাকে আজ হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে আটক করা হয়।

নারী ও শিশু নির্যাতন মামলার আসামী কোম্পানীগঞ্জের সামাদ রাব্বানীকে গত মঙ্গলবার অসুস্থ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে হাসপাতালের ৪র্থ তলার ৪নং ওয়ার্ডে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন ছিল।

শনিবার রাত ২ টায় হাসপাতালের শৌচাগারের ভেনটিলেটর ভেঙে সামাদ রাব্বানী নামের এই আসামী পালিয়ে যায়। এ ঘটনায় তিন কারারক্ষির বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করে কারা কর্তৃপক্ষ। তার মধ্যে দুজনকে সাময়িক বরখাস্ত এবং সিলেটের প্রধান কারারক্ষির বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।

সোমবার ভোরে কোম্পানীগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে হবিগঞ্জের মাধবপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন আসামী সামাদে পুণরায় গ্রেফতারের সত্যতা স্বীকার করেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.