Sylhet Today 24 PRINT

শামসুদ্দিন হাসপাতালে একদিনে তিন রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১৫ জুন, ২০২০

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদানের নির্ধারিত স্থান সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একদিনে তিন রোগীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুন) রাত সাড়ে নয়টায় সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির ভারপ্রাপ্ত আবসিক চিকিৎসক (আরএমও) ডা. জন্মেজয় দত্ত।

তিনি জানান, আজ সোমবার সকালে ও দুপুরে এই তিন রোগীর মৃত্যু হয়। তাদের মধ্যে ২ জন রোগী করোনার উপসর্গ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাসেবা নিচ্ছিলেন। অন্যজন করোনা আক্রান্ত হয়ে  শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে আজ সোমবার রাত ৯টা পর্যন্ত সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৮ জন রোগী। যাদের ৬৩ জনই করোনা পজিটিভ ও ২৫ জন রোগী করোনা সন্দেহভাজন।

তিনি আরও জানান, করোনা আক্রান্ত ৬৩ জন রোগীর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালের ইনসেন্টিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)। এছাড়া আইসিইউতে করোনা সন্দেহভাজন একজন রোগী রয়েছেন জানিয়ে তিনি বলেন, তার অবস্থাও আশঙ্কাজনক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.