Sylhet Today 24 PRINT

সার্ক চেম্বারের সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সিলেট চেম্বারের অভিনন্দন

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুন, ২০২০

সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিআই) ২০২০-২১ মেয়াদের জন্য শেখ ফজলে ফাহিম সহ-সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের সভাপতি আবু তাহের মো. শোয়েবের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব এ অভিনন্দন জানান।

বিজ্ঞাপন

অভিনন্দন বার্তায় তিনি বলেন, নব-মনোনীত সহ সভাপতির বলিষ্ঠ নেতৃত্বে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিআই) এর কার্যক্রমে আরও গতিশীলতা আনয়নে সক্ষম হবে। সেই সাথে সার্কভূক্ত দেশের ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতির অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে।

সিলেটের ব্যবসায়ীদের কল্যাণে তার ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.