Sylhet Today 24 PRINT

ছাত্রীদের আধুনিক হবার পরামর্শ সমাজকল্যানমন্ত্রীর

কলেজের ছাত্রীদের আধুনিক ও বিজ্ঞানমনস্ক হবার পরামর্শ দিয়েছেন সমাজকল্যান মন্ত্রী মহসিন আলী।

মৌলভীবাজার সংবাদদাতা |  ২৮ জানুয়ারী, ২০১৫


কলেজের ছাত্রীদের আধুনিক ও বিজ্ঞানমনস্ক হবার পরামর্শ দিয়েছেন সমাজকল্যান মন্ত্রী মহসিন আলী।
মহসিন আলী বলেন, রক্ষণশীলতা থেকে বের হয়ে আধুনিক বিশ্বের সাথে ছাত্রীদের তাল মেলাতে হবে ।
 পশ্চাদপ্রদ জঙ্গিবাদী মনোভাবে আক্রান্ত না হয়ে প্রগতিশীলভাবে পৃথিবী জয় করতে হবে।
বুধবার (২৮ জানুয়ারি)  দুপুরে মৌলভীবাজার সরকারী কলেজে ১০০ আসন বিশিষ্ঠ ৫ তলা ভবন লীলা নাগ হলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।

 ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলভীবাজারের প্রথম ছাত্রী ও বৃটিশ বিরোধী আন্দোলনের নেত্রী স্বর্গীয় লীলা নাগের নামকরনে ফলক উন্মোচনের মধ্যদিয়ে এই ছাত্রী হোস্টেলের উদ্বোধন করেন সমাজকল্যান মন্ত্রী । কলেজের অধ্যক্ষ মো: শহিদুল্লাহ সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান সহবিশিষ্ঠ ব্যক্তিবর্গ। পরে  মন্ত্রী জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন।






টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.