বড়লেখা প্রতিনিধি | ১২ অক্টোবর, ২০১৫
মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিমুল আহমদ (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার মধ্য মুছেগুল গ্রামের হারুনুর রশীদের পুত্র ও কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
সোমবার দুপুর ২টার দিকে নিজ বাড়িতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে বড়লেখা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার মধ্য মুছেগুল গ্রামের হারুনুর রশীদের পুত্র দুপুরে নিজ বাড়িতে টেলিভিশন চালু করতে গিয়ে অসাবধানাতা বশত বিদ্যুতের মাল্টিপ্লাগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত শিমুলকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসান বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।