Sylhet Today 24 PRINT

সিলেটে আরও ৪৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৬ জুন, ২০২০

সিলেট জেলায় আরও ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৪৩ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ ক'জন সদস্য রয়েছেন।

এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় বলেন, মঙ্গলবার ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের সকলেই সিলেট জেলার অন্তর্ভূক্ত বিভিন্ন উপজেলার বাসিন্দা। এর মধ্যে সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলায় অধিক রোগী শনাক্ত হয়েছেন।

নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ৬৫৫ জনের। এরমধ্যে সুনামগঞ্জের ৬৪১ জন, হবিগঞ্জের ২৬১ জন ও মৌলভীবাজারের ২১৫ জন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.