Sylhet Today 24 PRINT

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে আইন-শৃংখলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১২ অক্টোবর, ২০১৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা আইন-শৃংখলা কমিটির বিশেষ সভা ও উপজেলার সকল সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে  ১২ অক্টোবর সকাল ১২ টায় এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহীদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ নির্বাচনী এলাকার সাংসদ উপাধ্যক্ষ এম এ শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি স্বপন রায়, শ্রীমঙ্গল বিজিবি সেক্টরের অপস্ অফিসার মেজর শাহেদ মেহের, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী শিবু লাল বসু, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কে এম নজরুল, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী।

মতবিনিময় সভায় বক্তব্য রাখে শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরী,  ডা. হরিপদ রায়. পৌর আওয়ামীলীগ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব বেভুল, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, সাতগাঁও চা বাগানের ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সবাই মিলে মিশে আসন্ন শারদীয় দুর্গোৎসব পালন করার অঙ্গীকার করেন। আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সর্বদা সজাগ থাকবেন যেন কোথায় কোন ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.