Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে বৃদ্ধের আত্মহত্যা

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২০ জুন, ২০২০

সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা পশ্চিমপার এলাকায় এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। শনিবার সকালে পুলিশ তার গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করে। নিহত বৃদ্ধ রাইব উদ্দীন (৬০) পশ্চিমপার গ্রামের মৃত কুটু মিয়ার পুত্র। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের পিতা।

স্থানীয়রা জানান, স্বজনরা সকালে বাথরুমে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান। স্থানীয় ইউপি সদস্য ও পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ মর্গে প্রেরণ করে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.