Sylhet Today 24 PRINT

ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৩২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২০ জুন, ২০২০

সিলেটে একদিনে আরও ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২০ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৩২ জনের করোনা শনাক্ত হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩২ জনের রিপোর্ট পজিটিভ আসে। এদিন ১৭৮ টি নমুনা ল্যাব কর্তৃপক্ষ সংগ্রহ করে বলে জান যায়।

ওসমানীর ল্যাবে নতুন শনাক্ত হওয়া ৩২ জনের মধ্যে সিলেট সিটি করপোরেশন এলাকার ও সদর উপজেলার বাসিন্দা রয়েছেন ১৭ জন। যাদের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচজন সদস্য রয়েছেন। এছাড়া বাকি ১৫ জন হবিগঞ্জ জেলার। যাদের মধ্যে ১২ জন হবিগঞ্জ সদরের, বানিয়াচং উপজেলার ২ জন চুনারুঘাট উপজেলার ১ জন বাসিন্দা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.