Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে পুলিশ-ব্যাংকারসহ আরও ৭ জনের করোনা শনাক্ত

বিশ্বনাথ প্রতিনিধি |  ২২ জুন, ২০২০

সিলেটের বিশ্বনাথ উপজেলায় করোনা আক্রান্তের হার কিছুতেই কমছে না। দিন দিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলছে উপজেলার আক্রান্তের সংখ্যা। রোববার (২১ জুন) পর্যন্ত উপজেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭৩ জন। আর আক্রান্তের মধ্যে করোনা জয় করে সু্স্থ হয়েছেন মোট ৪৫ জন।

রোববার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় পুলিশ-ব্যাংকার-সরকারি কর্মচারী ও নারীসহ করোনা পজেটিভ হয়েছেন আরও ৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে ১৫ জুন ৬ জন ও ১৬ জুন ১ জন পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন।

নতুন করে করোনা আক্রান্তরা হলেন- বিশ্বনাথ উপজেলা সদরের পূবালী ব্যাংকের এক কর্মকর্তা, থানার এক এসআই, একজন সরকারি কর্মকর্তা, এছাড়া আরও ৩ পুরুষ ও এক নারী রয়েছেন।

বিশ্বনাথে রোববার (২১ জুন) ৬ জন ও শুক্রবার (১৯ জুন) ১ জনসহ নতুন আরো ৭ জন করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.