নিজস্ব প্রতিবেদক | ২২ জুন, ২০২০
সিলেটের এয়ারপোর্ট থানা এলাকা থেকে ১৩০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২১ জুন) রাতে এয়ারপোর্ট থানার ছালিয়া এলাকায় একটি এলপিজি রিফুয়েলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
এ সময় নগদ ৮০০ টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আব্দুস শহীদ (৩২) সিলেটের জালালাবাদের বড়কাপন গ্রামের সখর উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করেছে।