নিজস্ব প্রতিবেদক | ২২ জুন, ২০২০
সিলেটের জৈন্তাপুর থেকে ৯৮৫ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার রাতে জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় একটি ট্রাক ও একটি মোবাইল জব্দ করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত মো. রুবেল (২০) সিলেটের জকিগঞ্জের সুপড়াকান্দি গ্রামের মো. বেলাল আহমেদের ছেলে।
র্যাব জানায়, উল্লিখিত ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আলামত ও আসামিকে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করেছে।