Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি |  ২২ জুন, ২০২০

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা না মানায় এবং রেড জোন নিশ্চিতকরণে হবিগঞ্জের চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি মামলায় ২ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছে হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান খাঁন।

রোববার (২২ জুন) চুনারুঘাট উপজেলায় রেড জোনের তৃতীয় দিনে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌরশহর ও উপজেলার গাজীগঞ্জ বাজার, সুন্দরপুর বাজার, সাটিয়াজুরী বাজার, রাণীগাঁও বাজার, বটতলা বাজারসহ বিভিন্ন বাজারে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাজার মনিটরিং এবং স্বাস্থ্য বিধি না মানায় ৫টি মামলায় ২ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হকসহ থানা পুলিশের একটি দল এ অভিযানে সহযোগিতা করেন।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিৎ রায় দাশ জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলায় রেড জোনের তৃতীয় দিনে বাজার মনিটরিং ও স্বাস্থ্যবিধি না মেনে চলায় জরিমানা আদায়সহ সরকারি নির্দেশনা না মেনে চলাফেরা করলে উপজেলা প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিদিনই এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.