Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে পাতার বিড়িসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |  ২২ জুন, ২০২০

সিলেটের জৈন্তাপুর থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ পাতার বিড়িসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার রাতে জৈন্তাপুর উপজেলার মোকামবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

এ সময় ৩ লাখ ৩৬ হাজার পিস পাতার বিড়ি ও একটি মোবাইল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মো. আবু বক্কর সিদ্দিক (৩০) সিলেটের গোয়াইনঘাটের পূব্ব দিঘীরপাড় গ্রামের মো. আইজুর রহমানের ছেলে ও মো. মাহমুদ (২০) বারোয়াল গ্রামের মো. আব্দুল মালিকের ছেলে।

র‍্যাব জানায়, উল্লিখিত ঘটনায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আলামত ও আসামিদের সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.