Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে সাঁওতাল কিশোরীকে দলবেঁধে ধর্ষণ, ৭ দিনেও মামলা হয়নি

মাধবপুর প্রতিনিধি |  ২৩ জুন, ২০২০

হবিগঞ্জে চুনারুঘাট উপজেলার দারাগাও চা বাগানের এক সাঁওতাল কিশোরীকে ধর্ষণ করেছে চা বাগানের তিন যুবক। স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ওই ছাত্রী বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাথীন রয়েছে।

ধর্ষনের শিকার কিশোরী ও তার কাকাত ভাই দীপংকর সাওতাল জানান, গত ১৬ জুন দুপুরে ওই কিশোরী দারাগাও চা বাগানে পাকা লাইন বস্তিতে ঘরে একা ছির। তার মা ও অপর বোন বাগানে কর্মরত ছিল। এই সুযোগে দারাগাও চা বাগানের তিন যুবক ঘরে ঢুকে হাত পা বেঁধে তাকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের এক পর্যায়ে ওই কিশোরী জ্ঞান হারিয়ে ফেলে। ওই সময় আকাশ গোয়ালা নামে ওই চা বাগানের এক কিশোর ঘটনা দেখে ফেলায তাকেও মারধর করে তিন ধর্ষক। এ ঘটনা বাগানে জানাজানি হলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ধর্ষণের শিকার কিশোরীকে গুরুতর অসুস্থ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুনারুাট থানা ওসি শেখ নাজমূল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনাটি আমাকে অনেকেই ফোনে জানিয়েছে। এখনও থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে আমরা ঘটনাটি খোঁজখবর নিতে শুরু করেছি।     

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.