Sylhet Today 24 PRINT

প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর আ.লীগের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জুন, ২০২০

আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রদ্ধা জানিয়েছে সিলেট মহানগর আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ৮টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিজ্ঞাপন

করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সম্পন্ন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। কোনও র‌্যালি না করে দলের সিনিয়র নেতৃবৃন্দ সামাজিক দূরত্ব মেনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনওয়ার আলাওর, বিজিত চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, সাবেক বন ও পরিবেশ সম্পাদক জগদীশ চন্দ্র দাস, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, সাবেক সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, প্রদীপ পুরকায়স্থ, জামাল চৌধুরী, আব্দুস সোবহান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.