Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতা ও তার বোনের মৃত্যু

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ২৩ জুন, ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতা ও তার খালাতো বোন ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২০ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে সড়ক দুর্ঘটনায় আহত হন ছাত্রদল নেতা অলিপুর বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমান আনু ও তার খালাতো বোন নাজু আক্তার।

বিজ্ঞাপন

সোমবার রাত সাড়ে ৩টার দিকে হাবিবুর রহমান আনু মারা যায়। এর ঘন্টাখানেক পরেই তার খালাতো বোন নাজু আক্তারও মারা যান।

নিহত হাবিবুর রহমান আনু উপজেলার ব্রাক্ষণডুরা ইউনিয়নের শৈলজুড়া গ্রামের কিতাব আলীর ছেলে এবং নাজু আক্তার ব্রাক্ষণবাড়িয়ার মেরাসানি এলাকার।

শনিবার সকাল ৯টায় মহাসড়কের অলিপুরে তাফরিদ কটন মিলের সামনে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়েছিলেন হাবিবুর রহমান আনু মিয়া (২২) ও তার খালাতো বোন নাজু আক্তার (৩০)। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

অলিপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.