Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৩ জুন, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে ২০১৯-২০ অর্থবছরে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) ১৯ জন শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রদত্ত এই সুবিধার আওতায় এ বছর শ্রীমঙ্গল উপজেলাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ১৯ জন শিক্ষার্থীকে জনপ্রতি ২৫ হাজার করে মোট ৪ লাখ ৭৫ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.