Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে পঞ্চাশ ছুঁয়েছে করোনা আক্রান্তের সংখ্যা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৩ জুন, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পঞ্চাশ ছুঁয়েছে। সোমবার মধ্যরাতে আরও একজনের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

করোনা আক্রান্ত ব্যক্তি শ্রীমঙ্গলের একটি কলেজের প্রভাষক (৩২) এবং শ্রীমঙ্গলের শহরতলীতেই তার বসবাস বলে সূত্রে জানা যায়।

এ ব্যাপারে শ্রীমঙ্গলের উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, নতুন শনাক্ত হওয়া ব্যক্তির নমুনা গত ১১ তারিখ সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠানো হয় সেখান থেকে সোমবার মধ্যরাতে পরীক্ষার ফল পজিটিভ আসে, আক্রান্ত ব্যক্তি মোটামুটি সুস্থ আছেন।

বিজ্ঞাপন

এদিকে সূত্রে জানা গেছে, আক্রান্ত ব্যক্তি বর্তমানে নরসিংদীতে অবস্থান করছেন এবং হোম আইসোলেশনে আছেন তার স্ত্রী একজন স্বাস্থ্যকর্মী এবং তিনি শ্রীমঙ্গল সরকারী হাসপাতালে কর্মরত।

এদিকে শ্রীমঙ্গলে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩১ জন। মারা গিয়েছেন ২ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.