Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে নতুন করে আরও ১০ জনের করোনা শনাক্ত

চুনারুঘাট প্রতিনিধি |  ২৪ জুন, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাটে নতুন করে আরও ১০ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জন। মঙ্গলবার (২৩জুন) রাতে ১০ জনের করোনা পজিটিভ আসে।

চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন সুস্থ হয়েছে ২ জন, সর্বমোট সুস্থ হয়েছে ৫২ জন, আইসোলেসনে আছেন ৪৬ জন, একজনের মৃত্যু হয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.