Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ-১ আসনের সাংসদ মিলাদ গাজীর ভাই সস্ত্রীক করোনা আক্রান্ত

নবীগঞ্জ প্রতিনিধি |  ২৫ জুন, ২০২০

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজীর ভাই নাহিদ গাজী ও নাহিদ গাজীর স্ত্রী ফাহিমা চৌধুরী মনি করোনাভাইরাসে আক্রান্ত।

বৃহস্পতিবার (২৪ জুন) রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে বলে নিশ্চিত করেন সাংসদ নিজেই। তার পরিবারের অন্য সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এদিকে নাহিদ গাজী ও নাহিদ গাজীর স্ত্রী ফাহিমা চৌধুরী মনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা সিটি হাসপাতালে আইসোলেশনে রয়েছেন।

সাংসদ শাহনেওয়াজ মিলাদ গাজী সকলের কাছে দোয়া কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.