Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জ ‘জুয়ার আসর’ থেকে গ্রেপ্তার ১২

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ২৫ জুন, ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে বল জানিয়েছে সেখানকার থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন, আনোয়ার আলী (৪০), তাজুল ইসলাম (৩০), উজ্জ্বল মিয়া (২৯), খোকন মিয়া (২৬), মর্তুজ মিয়া (৩০), তাজুল ইসলাম (৪০), মো. সুমন মিয়া (২৪), নোমান মিয়া (২৮), আরব আলী (৩৪), সাদেক মিয়া (৩৯), ইসমাইল মিয়া (২৮), তাজুল ইসলাম(৪২)।

বিজ্ঞাপন

ওসি মোজাম্মেল হোসেন জানান, বুধবার দিবাগত মধ্যরাতে তার নেতৃত্বে এসআই রাজিব চন্দ্র, এসআই মুখলেছুর রহমানসহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় অভিযান চালায়।  অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকাসহ ১২ জন গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.