Sylhet Today 24 PRINT

জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত নবীগঞ্জের ইউএনও বিশ্বজিত

নবীগঞ্জ প্রতিনিধি |  ২৫ জুন, ২০২০

হবিগঞ্জের নবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল নিজ দায়িত্ব পালনে অনন্য সততা, দক্ষতা ও সৃজনশীলতা প্রদর্শনের কারণে ২০১৯-২০ সালের শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন।

বুধবার (২৪ জুন) রাতে সিলেট বিভাগীয় কার্যালয় থেকে প্রেরিত বার্তার মাধ্যমে উনার পুরস্কার প্রাপ্তির খবর জানানো হয়। এতে জানানো হয় পেশাগত দক্ষতাসহ বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসেবে জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার ২০১৯-২০ পাচ্ছেন।

বিজ্ঞাপন

আগামী রোববার হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সীমিত আয়োজনের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হবে। হবিগঞ্জ  জেলা প্রশাসক মো. কামরুল হাসান  ওই পুরস্কার ইউএনও বিশ্বজিত কুমার পালের হাতে তুলে দেবেন বলে জানা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, প্রথমবারের মতো শুদ্ধাচার পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত। আমার ভবিষ্যৎ কর্মময় জীবনে এ পুরস্কার পথ নির্দেশক হিসেবে কাজ করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.