Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুন, ২০২০

মৌলভীবাজারসহ দেশের নয়টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নিবাহী কর্মকর্তা মীর নাহিদ আহসানকে মৌলভীবাজারের জেলা প্রশাসক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বর্তমান দুজন ডিসিকে এক জেলা থেকে আরেক জেলায় বদলি করা হয়েছে। বাকিগুলোতে প্রশাসন ক্যাডারের উপসচিব পর্যায়ের সাতজন কর্মকর্তাকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।

এর মধ্যে ঢাকা জেলার নতুন ডিসি হিসেবে আসছেন টাঙ্গাইলের বর্তমান ডিসি মো. শহীদুল ইসলাম। আর টাঙ্গাইলে ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মেহেরপুরের ডিসি মো. আতাউল গনি। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শহীদুল ইসলাম চৌধুরীকে মেহেরপুরে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নিবাহী কর্মকর্তা মীর নাহিদ আহসানকে মৌলভীবাজার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খানকে যশোরে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ খোরশেদ আলম খানকে নোয়াখালী, জননিরাপত্তা বিভাগের উপসচিব আব্দুল জলিলকে রাজশাহী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. জিয়াউল হককে বগুড়া এবং বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক রহিমা খাতুনকে মাদারীপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

কয়েকটি জেলায় বর্তমান ডিসি পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হওয়ায় এসব পদে পরিবর্তন আনা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.