Sylhet Today 24 PRINT

মাধবপুরে ১০ দিন ধরে মুক্তিযোদ্ধা নিখোঁজ

মাধবপুর প্রতিনিধি |  ২৫ জুন, ২০২০

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা কাদির মিয়া ১৫ জুন সোমবার থেকে নিখোঁজ।

বুধবার (২৪ জুন) নিখোঁজের পরিবারের পক্ষ থেকে মাধবপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নং-১০৭০।

বিজ্ঞাপন

মুক্তিযোদ্ধা কাদির মিয়া উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের প্রয়াত মফিজ উদ্দিনের ছেলে।

মুক্তিযোদ্ধা কাদির মিয়ার ছেলে রুকন মিয়া বলেন, ১৫ জুন সোমবার সকালে বাবা পর তার বাবা চৌমুহনী বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে যান। আজ প্রায় ১০ দিন যাবত বাবাকে খোঁজে পাচ্ছি না। কোনও ব্যক্তি বাবার সন্ধান পেলে আমার মোবাইল নং-০১৭৪৫৯২১০৬১ যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.