জুড়ী প্রতিনিধি | ২৫ জুন, ২০২০
মৌলভীবাজারের জুড়ী সীমান্ত থেকে অবৈধ চোরাচালানের সময় ৩০টি ভারতীয় মহিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ জুড়ী কোম্পানীর টহল কমান্ডার সুবেদার মো. ইমাম হোসেনের নেতৃত্বে জুড়ী বিওপি টহর ও পার্শ্ববর্তী বিওসিটিল্লা, লাতু এবং বোবারতল বিওপির সমন্বয়ে সর্বমোট ২৪ জন বিজিবি সদস্য জুড়ীর অন্তর্গত গঙ্গার জল নামক স্থান থেকে ৩০টি মহিষ উদ্ধার করে। এগুলো ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে মহিষের চোরাচালানকারীরা পালিয়ে যায়। এদের বাজার মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা।
বর্ডার গার্ড বাংলাদেশ ৫২ বিয়ানীবাজারের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ জানান, আটককৃত মহিষগুলো জুড়ী কাস্টমস অফিসে জমা করা হবে।