শ্রীমঙ্গল প্রতিনিধি | ১৩ অক্টোবর, ২০১৫
"জ্ঞানই জীবন "। এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের করা হয়। প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার শহীদুল হক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কে এম নজরুল. ১নং মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফিরোজ মিয়া, ৯নং সাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান রঘুনাথ দেব রিংকু, ৪নং সিন্দুর খান ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলালসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. জাকির হোসেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়। এর পুর্বে এক র্যালি অনুষ্টিত হয়।