Sylhet Today 24 PRINT

করোনা ও ডেঙ্গু রোধে জীবাণুনাশক ছিটিয়েছে শ্যামল সিলেট

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুন, ২০২০

করোনাভাইরাসের রেড জোন সিলেট নগরীর মিরাবাজার এলাকায় প্রাণঘাতী এ ছোঁয়াচে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবং ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে জীবাণুনাশক তরল ওষুধ ছিটানো কার্যক্রম পরিচালনা করেছে দৈনিক শ্যামল সিলেট।

বৃহস্পতিবার (২৫জুন) সকালে দৈনিক শ্যামল সিলেট কার্যালয়ের সামনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, শ্যামল সিলেট'র নির্বাহী সম্পাদক আবদুল মুকিতসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও মিরাবাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলে বিকেল পর্যন্ত। এসময় সিটি করপোরেশনের গাড়ি ও ফগার মেশিনের মাধ্যমে মিরাবাজারের মার্কেটসহ দোকানপাটের সম্মুখ, সিলেট-তামাবিল সড়ক এবং আগপাড়া-ঝেরঝেড়ি পাড়া সড়ক ও যতরপুর সড়কসহ আবাসিক এলাকায় করোনাভাইরাস ও ডেঙ্গুর ডেঙ্গুর বিস্তারপ্রতিরোধে ড্রেন, বাড়ির আশেপাশের ময়লা আবর্জনাময় স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.