Sylhet Today 24 PRINT

বাহুবলে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জুন, ২০২০

হবিগঞ্জের বাহুবল থেকে ১৬ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার রাত সাড়ে ১০টায় বাহুবল থানাধীন আব্দুল্লাহপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

এ সময় নগদ ১৮০০ টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মো. নুরুল আমিন ওরফে রুমন (১৮) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের শায়েস্তানগর গ্রামের প্রয়াত আলমাস মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, উল্লিখিত ঘটনায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আলামত ও আসামিকে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.