Sylhet Today 24 PRINT

লাক্কাতুরা চা বাগানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জুন, ২০২০

সিলেটের এয়ারপোর্ট থানা এলাকা থেকে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (২৪ জুন) দুপুরে লাক্কাতুরা চা বাগনস্থ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত সুজন দাস (১৯) সিলেটের লাক্কাতুরা চা বাগানের প্রয়াত চন্দ্র দাসের চেলে।

এয়ারপোর্ট থানার জিআর ১০৮/১৮ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) তথা ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হওয়ায় তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.