Sylhet Today 24 PRINT

শামসুদ্দিন হাসপাতালে করোনায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জুন, ২০২০

সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার তার মৃত্যু হয়। মারা যাওয়া নারীর বাড়ি বাড়ি হবিগঞ্জের সদর উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) চয়ন রায়।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার করোনা আক্রান্ত এক নারীর (৩৩) মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়। গত ২৮ মে ওই নারী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে করোনা আইসোলেশন সেন্টার ঘোষণা করে এই হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ থাকা রোগীদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.