Sylhet Today 24 PRINT

২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ: সুনামগঞ্জে নির্বাচন কমিশনার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৩ অক্টোবর, ২০১৫

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. জাবেদ আলী বলেছেন, নির্বাচন কমিশন স্বাধীন এবং স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ এটি নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। নির্বাচন কমিশন সবার কাছে গ্রহন যোগ্য একটি ভোটার তালিকা সংরক্ষণ করবে। ২জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।  

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০১৫ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি এসময় আরো জানান, আগামী ১ জানুয়ারির মধ্যে বাংলাদেশের নাগরিক এবং যাদের ১৮ বছর পূর্ণ হবে তাদের সবাইকে ভোটার তালিকার অন্তরভুক্ত করা হবে। ২জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাতে করে ভোটাররা তাদের নাম ও অন্যান্য তথ্য তালিকায় সঠিক হয়েছে কি না যাচাই করতে পারবেন। এবং তা চলবে জানুয়ারি মাঝামাঝি পর্যন্ত।

জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্তিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহ, পুলিশ সুপার মো. হারুন অর রশীদ, সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এসএম আজহারুল হক, সদর উপজেলা কর্মকর্তা তাহসিনা বেগম, সিভিল সার্জন ডা.আব্দুল হেকিম, দোয়ারা বাজার উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতিক, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান বকুল, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.