Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে এ পর্যন্ত ৮০ জনের করোনা শনাক্ত, সুস্থ ৪৬ জন

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৭ জুন, ২০২০

সিলেটের বিশ্বনাথে হুসনারা বেগম (৪০) নামের এক নারীর নতুন করে করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। ওই নারীকে নিয়ে বিশ্বনাথে এবার করোনা আক্রান্তের সংখ্যা ৮০ জনে পৌঁছালো। ওই নারী বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাসিন্দা।

শুক্রবার (২৬ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ওই নারীর করোনা পজিটিভ শনাক্ত করা হয়। এর আগে গত ২২ জুন তিনি তার নমুনা পরীক্ষায় দেন। আর নমুনা দেওয়ার চারদিন পর ফলাফলে তার করোনা পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুসা। তিনি বলেন, বিশ্বনাথে এ পর্যন্ত ৮০ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। মৃত্যু হয়েছে একজনের এবং সুস্থ হয়েছেন ৪৬ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.